১৪ এপ্রিল পুনর্মিলনী সফল করতে বার্মিংহামে ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সভা অনুষ্ঠিত

548

এমবিই খেতাব পাওয়ায় আজাদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

ওয়ানবাংলানিউজ: গত ২২ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে ডিএম হাইস্কুল প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর সফল বাস্তবায়নের লক্ষ্যে বার্মিংহামে বসবাসরত প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আজাদ চৌধুরী এমবিই এর সভাপতিত্বে ও জায়েদ চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফয়জুর রহমান খাঁন নুনু ও মনজুরুস সামাদ চৌধুরী মামুন ।
উক্ত মতবিনিময় সভায় এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাহিন মাহমুদ, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, উপদেষ্টা এম আব্বাছ উজ জামান, জালাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মারজান চৌধুরী এলু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন , রহিমা উদ্দিন শেলী, তামান্না জায়গীরদার, আব্দুল খালিক, নজরুল ইসলাম, কয়েস আহমদ, হেলাল চৌধুরী বকুল, মুফিজুর রহমান চৌধুরী একলিল, আকরাম চৌধুরী, আজিজ রহমান, নুর উদ্দিন, ইকবাল আহমদ, সাবুল আহমদ, শরীফ আহমদ চৌধুরী, ওয়াহাব চৌধুরী বাবু, আইনুল হক, ইয়াহিয়া খাঁন ও অলিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমবিই খেতাব পাওয়ায় আজাদ চৌধুরীকে অভিনন্দন জানাচ্ছে পুনর্মিলী বাস্তবায়ন কমিটি ।

সভায় বিভিন্ন উপ কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করে আসছে ১৪ এপ্রিলের স্টুডেন্ট রি-ইউনিয়নকে সফল করতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পুনর্মিলনীর কাজে গতিশীলতা আনতে বার্মিংহামে একটি বাস্তবায়ন উপ কমিটি করা হয়। বার্মিংহামস্থ বাস্তবায়ন উপ কমিটির সদস্যরা হলেন কয়েস আহমদ, সেলিম অাহমদ,সাবুল আহমদ, রহিমা উদ্দিন শেলী, ওয়ালীউর রহমান ও আইনুল হক।
এছাড়া সম্প্রতি রাণীর পক্ষ থেকে সম্মান জনক এমবিই খেতাব পাওয়ায় বিয়ানীবাজার উপজেলার আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্ঠাতা, আলীনগর ইউনিয়নের কৃতি সন্তান আজাদ চৌধুরীকে ঢাকা উত্তর মোহাম্মদ পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির পক্ষ ফুলেল অভিনন্দন জানানো হয়।