প্রিয়ডটকম-ঢাকাটাইমস-পরিবর্তনসহ ৫৮ নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

391

ঢাকা সংবাদদাতা: প্রিয়ডটকম, ঢাকাটাইমস ও পরিবর্তনসহ ৫৮ অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এসব পোর্টাল বন্ধে রোববার সব ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থা এবং আন্তার্জাতিক ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) চিঠি দেয়া হয়েছে।

বাংলাদেশ ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থার মহাসচিব মো. ইমদাদুল হক বলেন, বোরবার বিকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়ার জন্য একটি চিঠি দেয়া হয়েছে। বন্ধের নির্দেশ পাওয়া সাইটগুলোর মধ্যে প্রিয়ডটকম, রাইজিংবিডিডটকম, পরিবর্তনডটকম, রিপোর্টবিডি২৪ডটকম, শীর্ষনিউজ২৪ডটকম, ঢাকাটাইমস২৪ডটকমসহ ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।