ঢাকা ও রংপুরে দুই আসনে এরশাদের পক্ষে মনোনয়ন দাখিল

371

ঢাকা সংবাদদাতা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা ও রংপুরের দুটি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বেলা সোয়া ১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।

বেলা ১২টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা।

এছাড়া আজ ময়মনিসংহ-৪ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

একইদিন পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।