নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ

375

ঢাকা সংবাদদাতা: নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে। বুধবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। নয়াপল্টনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের দাওয়ায় পিছু হঠছে পুলিশ।

সকাল থেকে তৃতীয়দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। এর মধ্যেই নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।