ওয়ানবাংলানিউজ:গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর ব্রিটেনে বসবাসরত গ্রেটার সিলেট কাউন্সিলের সকল নেতৃবৃন্দসহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, এক মাস সিয়াম সাধনারপর পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মুবারক। তিনি আরো বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমি করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। দুনিয়ার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর । আর ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল মতভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।














