শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

379

খেলাধুলা ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। খেলা শুরু বেলা আড়াইটায়। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে চায় বাংলাদেশ। আর ভুল-ত্রুটি শুধরে হারের বৃত্ত ভাঙার লক্ষ্য জিম্বাবুয়ের।

চলতি সিরিজে একতরফা ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮ রানে জয় পায়। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় টাইগাররা।

বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।