মাসুদা ভাট্টিকে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, ইংল্যান্ড উইম্যান ব্রাঞ্চের প্রতিবাদ সভা

492

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের ’৭১ টেলিভিশনে অতি সম্প্রতি একটি টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নের জবাবে ব্যারিষ্টার মইনুল ইসলাম মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে কটুক্তি করার প্রতিবাদে লন্ডনের একটি হলে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, ইংল্যান্ড উইম্যান ব্রাঞ্চ এর আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নারী নেত্রী রুবি হক এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাঃ সম্পাদক তাসনীম জাহান। সভায় বক্তারা বলেন, ব্যারিষ্টার মইনুল হোসেন তার এই কটুক্তির মাধ্যমে সকল সাংবাদিক সমাজ, সমগ্র নারী সমাজ সহ সকল স্থরের মানুষের অনুভূতিতে আঘাত করেছেন।

 

ব্যারিষ্টার মইনুল ইসলাম তাঁর পিতা, শতভাগ দেশপ্রেমিক ও প্রথিতযশা সাংবাদিক মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মালিকানাধীন পত্রিকা ‘ইত্তেফাক’কে একাত্তর সালে পাকহানাদার ও রাজাকারদের মুখপাত্র হিসাবে ব্যাবহার করেছেন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধাদের নিয়ে বহুবার আপত্তিকর বক্তব্য রেখেছেন। তারই ধারাবাহিকতায়, ব্যারিষ্টার মইনুল ইসলাম জামাত শিবিরের প্রতি আনুগত্য প্রকাশ করে বিভিন্ন সভায় বহুবার বক্তব্য রেখেছেন। তাছাড়া,  ১/১১ এর তথাকথিত তত্বাবধায়ক সরকারের একজন সমালোচিত ও রহস্যজনক কূশিলব ছিলেন এই মইনুল ইসলাম।

 

উক্ত প্রতিবাদ সভায় বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, ইল্যান্ড উইম্যান ব্রাঞ্চ এর বক্তারা সাংবাদিক মাসুদা ভাট্টির প্রতি ব্যারিষ্টার মইনুল হোসেনের কটুক্তির তীব্র প্রতিবাদ জানায় এবং নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা অতিসত্বর ব্যারিষ্টার মইনুল হোসেনকে বিচারের আওতায় এনে সমোচিত শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।

 

সভায় বক্তব্য রাখেন, রুবি হক, তাসনীম জাহান, রচে আনচা, ফাতিমা বেগম, রুখশানা পারভীন, কল্পনা হামজা, আসমা আলম, কাজী নাসিমা ফেরদৌস,  প্রমূখ।