ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের নব নির্বাচিত কমিটির প্রথম ইফতার মাহফিল গত ২০শে জুন মঙ্গলবার স্থানীয় সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর ও যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশনারা আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাস্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো: আজিজুর রহমান। সভায় অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছে স্বাগত বক্তব্যের রাখেন সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিব। এসময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা এম এ আহাদ, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মন্ডলীর সভাপতি নুরুল হক লালা মিয়া,
কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম বাংলাদেশী মেয়র গোলাম মর্তুজা, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল আশিক চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব মন্তাজ আলী, উপজেলা উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি আলহাজ্ব ইলিয়াছ মিয়অ, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব সৈয়দ চান্দ আলী মাস্টার, ব্রিকলেন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি এস আই আজাদ আলী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইকবাল এম হোসেন, ট্রেজারার আলফাজুর রহমান জাকির, আওয়ামীলীগ নেতা তারিফ আহমদ,

সুনামগঞ্জ ডিস্ট্রিক এডুকেশন ট্রাস্টের সভাপতি মুজিবুল হক মনি, জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলফু মিয়া, সাধারণ সম্পাদক শাহ সাহিদুর রহমান, ট্রেজারার সালেহ আহমদ, সৈয়দপুর যুবকল্যান পরিষদের সভাপতি সৈয়দ সাদেক আহমদ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম সৈয়দ, ট্রেজারার কামরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার খালেছ উদ্দিন আহমেদ, সাবেক মেয়র শহীদ আলী, কাউন্সিলার সুল্লুক আহমদ, দুরগা পাশা ইউনিয়ন ট্রাস্টের সভাপতি জামাল হোসেন চৌধুরী,
দক্ষিণ সুনামগঞ্জ প্রবাসী এসোসিয়েশনের সভাপতি রেজাউল কবির রাজা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ট্রেজারার মমিন খান, বীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, উপজেলা উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, কমিউনিটি নেতা আহবাব হোসেন, সানু মিয়া, সুনামগঞ্জ জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তারেক আহমদ, সিজিল মিয়া, আব্দুস সালাম, মোহাম্মদ রফিক মিয়া, জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক সাজিদুর রহমান, টেভিয়ট বৃটিশ বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি জাহেদ চৌধুরী, ইশাকপুর ডেভোলাপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক বদর উদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রুশনারা আলী এমপি বলেন, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার আজকের ইফতার মাহফিলে সর্বসাধারনের উপস্থিতিতে আমি অভিভুত। বিগত নির্বাচনে যারা আমাকে সাহায্য সহযোগিতা করে নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আর্থ মানবতার সেবায় নিয়োজিত জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সহ সভাপতি চন্দন মিয়া, ফয়জুর রহমান চৌধুরী, তফজ্জুল হোসেন, নাসির উদ্দিন, নুরুল আমিন হায়দার, রোমন আলী আলমগীর, আয়ুব মিয়া, রফিক আলী, শেখ মো: মজিদ, আবুল খায়ের,
শিক্ষা সম্পাদক আবুল হোসেন, প্রেস ও পাবলিসিটি সম্পাদক শাহ আব্দুল মনিম সুজেল, দপ্তর সম্পাদক রেজওনুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, ইসি মেম্বার হাসনাত আহমেদ চুন্নু, এনামুল ইসলাম, মুহিব ইউ আহমেদ, জালাল উল্লা, ফারুক য়িা, আব্দুল কাইয়ুম টিপু, হাসিন মিয়া, তানভীর রশিদ অপু, সৈয়দ আতাউর রহমান আব্দুল জাহির আলিফ মিয়া, জুয়েল আমিনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত জগন্নাথপুর উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ।
পরিশেষে মাওলানা শরীফ আহমেদের পরিচালনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।















