এবারো জিসিএসই ও এ-লেভেল পরিক্ষায় উর্ত্তীণদের এওয়ার্ড দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন 

849

ওয়ানবাংলানিউজ: বিগত বছরগুলোর মত বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ২০১৮ সালের ‘‘জিসিএসই” এবং ‘‘এ-লেভেল” পরীক্ষায় যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দানের জন্য ‘‘আউটস্ট্যন্ডিং এ্যাচিভমেন্ট এওয়ার্ড ২০১৮” প্রদান করবে। এ উদ্দেশ্যে যে সকল ছাত্র-ছাত্রী জিসিএসই (GCSE)-তে নূন্যতম ১০ দশটি বিষয়ে অন্তত ‘৭’/ ‘এ’ পেয়েছে অথবা এ-লেভেল (A-Level) পরীক্ষায় নূন্যতম ০৩ তিনটি বিষয়ে ‘এ’ পেয়েছে, তাদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। ছাত্রছাত্রীদের অথবা তাদের অভিভাবকদের নির্ধারিত ফরমে আগামী ৩০ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে ডাক/ই-মেইল যোগে নিম্ন ঠিকানায় সঠিক ভাবে পূরণকৃত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে:
ই-মেইল ঃ aa2018@bhclondon.org.uk

ঠিকানা :

Bangladesh High Commission, 28 Queen’s Gate, SW7 5JA, London.

(Attn: Mr. Swadipta Alam, First Secretary & Head of Chancery)

আবেদনের জন্য নির্ধারিত ফরম ২টি বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট (https://bhclondon.org.uk/outstanding_achievement/) থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে ফরমে বর্ণিত সাইজ অনুযায়ী সদ্য তোলা ০২ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বাংলাদেশী নাগরিকত্ব প্রমানের জন্য অবিভাবক/ছাত্র-ছাত্রীদের বাংলাদেশী পাসপোর্ট, ইউকে পাসপোর্টে ‘no visa required ষ্টিকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/প্রিন্সিপাল কর্তৃক সত্যায়িত করে হাইকমিশনে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, শুধুমাত্র যথাযথ ভাবে পূরণকৃত আবেদনপত্র সমূহ বিবেচনা করা হবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দকে সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পর্কে পরবর্তীতে অবহিত করা হবে।