ঢাকা সংবাদদাতা: রাজধানী মিরপুরে ‘ঈগল পরিবহন’ যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রূপনগর থানার এসআই উত্তম কুমার সরকার (৪০) নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাটি ঘটেছে মিরপুর কমার্স কলেজের মোড়ে। ঈগল পরিবহনের একটি বাস এসআই উত্তম কুমার সরকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শিউলি আক্তার এ বিষয়ে বলেন, ‘আমরা বাসটি জব্দ করেছি এবং চালক ও তার সহকারীকে আটক করেছি। তবে প্রাথমিকভাবে চালক ও তার সহকারীর নাম জানা যায়নি’।















