নির্বাচন করতে পারবেন না কারাবন্দি নেতা লুলা

424

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বচনে প্রার্থী হতে পারবেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। এই রায় দিয়েছে দেশটির শীর্ষ নির্বাচনী আদালত।

দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন ৭২ বছর বয়সী এই নেতা। এক দুর্নীতি মামলায় গত বছর তাকে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।

শুক্রবার আদালতের ৬ বিচারকের প্যানেল জানান, আগামী অক্টেবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না লুলা। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবীরা।

সূত্র: বিবিসি