রূপগঞ্জে পাঁচ ডাকাত আটক

448

ঢাকা সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়ক থেকে তাদের আাটক করা হয়।

আটককৃতরা হলো বড়ালু এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর, একই এলাকার আব্দুস সুবানের ছেলে ইয়াকুব আলী, জাঙ্গীর এলাকার ইসমাইলের ছেলে সোহেল, কাঁচপুর এলাকার দেলোয়ারের ছেলে সুমন মিয়া এবং রায়পুরা এলাকার মৃত ইসমাইলের ছেলে কামারুজ্জামান।

রূপগঞ্জ থানার এসআই রুবেল মিয়া বাংলাদেশ জার্নালকে জানান, মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা হয়েছে।