ওয়ানবাংলানিউজ: জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা, দ্বীনের একনিষ্ঠ খাদেম, কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার সাবেক মুহাদ্দিস, হাজারো আলেমের উস্তাদ, গোলাপগঞ্জের বারকোট এলাকার বাসিন্দা শায়খুল হাদীস আল্লামা হোসাইন আহমদ (বারকোটি হুজুর) ইন্তেকাল করিয়াছেন। শনিবার দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ আসর বারকুোট মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজার নামায অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় সমাহিত করা হবে।















