১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের ঘোষণা বিএনপির

691

ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে জেলা, উপজেলায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দিবসটি উপলক্ষে খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ঢাকাসহ প্রতিটি জেলা, উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর না নেয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি। এসময় নিরাপদ সড়কের দাবিতে আহত ও আটক ছাত্র ছাত্রীদের সাথে সরকার অমানবিক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।