চিকিৎসা সহায়তা দিতে ব্রিটিশ চ্যারেটি সংগঠন সেলফলেস’র ৩২ সদস্যের বাংলাদেশ গমন (ভিডিও)

1117

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশী তরুন ডাক্তারদের নিয়ে গঠিত ইউকে ভিত্তিক চ্যারেটি সংস্থা সেলফলেস ইউকে গত কয়েক বছরের ন্যায় এবারো বাংলাদেশের গরীব অসহায় বিশেষ নারী ও শিশুদের চিকিৎসা সহায়তা দিতে ৩২ সদস্যের একটি টিম নিয়ে বাংলাদেশ গমন করেছে। ১লা আগস্ট বুধবার বিকেলে হিথ্রো বিমানবন্দর থেকে তারা যাত্রা করে। বাংলাদেশী তরুন ডাক্তারা ছাড়াও এবারো তাদের টিম রয়েছেন ইউরোপ, আমেরিকা ও কানাডার বেশ কয়েকজন ডাক্তার।
সংগঠননের সিইও ডা: নাঈম আহমদ জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের কাছ থেকে এওয়ার্ড প্রাপ্ত এই সংগঠন এবার ১০ বছর পূর্ণ করছে। তারা প্রতি বছরই বাংলাদেশে মেডিকেল টিম প্রেরন করে থাকেন। এবারো কুলাউড়া উপজেলা, জৈয়ন্তাপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলায় তিনটি মেডিকলে ক্যাম্প করবেন স্থানীয় ডাক্তারদের সহায়তায়। এতে আসা করা হচ্ছে ৩হাজার মানুষকে চিকিৎসা সহায়তা দেয়া সম্ভব হবে।
তিনি জানিয়েছেন তাদের চিকিৎস টিম নবজাতক শিশু ও তাদের মায়েদের শিশু লালন পালন এবং চিকিৎসার সহযোগিতা দিবেন। এবার টিম লিডার হিসেবে গিয়েছেন ডাক্তার ফাহিম আহমদ। এছাড়াও রয়েছেন ডাক্তার তামরা ম্যানুয়েল, ডাক্তার কেথরিন টারনেসহ একদল তরুন ইন্টারনি ডাক্তার।
বাংলাদেশীগামী চিকিৎসক দল স্থানীয় ডাক্তার ও সংবাদকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। হিথ্রো বিমানবন্দরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলফলেস ইউকের সভাপতি মজির উদ্দীন আহমদ।

selfless uk

চিকিৎসা সহায়তা দিতে ব্রিটিশ চ্যারেটি সংগঠন সেলফলেস’র ৩২ সদস্যের বাংলাদেশ গমন

Posted by 1banglatv on Friday, 3 August 2018