বৃহস্পতিবার দুপুরের মধ্যে দাবি না মানলে রাজধানী অচলের ঘোষণা

শিক্ষার্থীদের আন্দোলন

707
????????? ??????? ???, rtv, Strike, ??????, road Accident, Minister, Dhaka, Shahbag,

ঢাকা সংবাদাদতা: নিরাপদ সড়ক নিশ্চিতসহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেল পৌনে ৩টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ সড়ক অবরোধ করে। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের আগমনও বাড়তে থাকে। এতে রাজধানীর প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তাদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় বেলা ১২টা থেকে সড়ক অবরোধ করে পুরো ঢাকা শহর অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা এ সময় ২৪ ঘণ্টার মধ্যে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন। দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে নৌ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করের তারা। শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

সড়ক অবরোধে অংশ নেয়া উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সামি বলেন, এ দেশের সড়ক আজ আমাদের জন্য নিরাপদ নয়। আমরা নিশ্চিত নই বাসা থেকে বের হয়ে বাসায় ফিরতে পারব কিনা। আমরা আমাদের ৯ দফার বাস্তবায়ন চাই।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, আমরা যে ড্রাইভারদের উপর ভরসা করে গাড়িতে উঠি, তাদের অনেকেই নেশাগ্রস্ত থাকেন। এছাড়া রাস্তায় জ্যাম বেশি থাকার কারণে জ্যাম ছাড়লে ড্রাইভাররা তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তায় প্রতিযোগিতা করে গাড়ি চালায়। এসব ড্রাইভারদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।