টাওয়ার হ্যামলেটসে অগ্নি নিরাপত্তা নিয়ে জরুরী সভা করেছেন মেয়র জন বিগস

1159

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাড়ি-ঘরের অগ্নি নিরাপত্তা নিয়ে উর্ধতন হাউজিং ও সেফটি অফিসারদের সাথে জরুরী সভা শেষে মেয়র জন বিগস বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

গত ১৪ জুন কেনজিংটনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডের প্রেক্ষিতে জরুরী ভিত্তিতে তিনি সংশ্লিষ্ট বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে মিটিংয়ে বসেন। মেয়রের সাথে মিটিং শেষে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের সমুদয় বাড়ি-ঘরের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত টাওয়ার হ্যামলেটস’ হোমস (টিএইচএইচ) এর প্রধান নির্বাহী বাসিন্দাদের লিখিতভাবে আশ্বস্ত করেছেন যে কাউন্সিলের কাছে এক নম্বর অগ্রাধিকার হচ্ছে বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা এবং আগুনের ঝুঁকি থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপসমূহ নেয়া হয়েছে। এই চিঠিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, গত ৯ মাসে টাওয়ার হ্যামলেটস’ হোমস এর ৯০০ হাউজিং ব্লকের সবগুলোর অগ্নি ঝুঁকি মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। অভিজ্ঞ অগ্নি ঝুঁকি নিরূপনকারীরা সবগুলো বিল্ডিংয়ের অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখেন।

আমাদের অধিকাংশ ফ্ল্যাটে স্মোক ডিটেকটর লাগানো আছে এবং অনেক ঘরে নতুন অগ্নিরোধক দরোজা (ফ্রন্ট ডোর) লাগানো হয়েছে। চলতি বছরে শেষ নাগাদ আরো অনেক ভাড়াটে ঘরের সামনের দরজোকে অগ্নিরোধক করা হবে। কাউন্সিলের কোন টেনেন্ট যদি তার ঘরে স্মোক এ্যালার্ম না থাকে, তাহলে কোথায় গিয়ে তা সংগ্রহ করতে পারবেন, তাও চিঠিতে পরিস্কারভাবে উল্লেখ করা হয়েছে। ০২০ ৭৩৬৪ ৫০১৫ নাম্বারে ফোন করে স্মোক এ্যালার্ম সম্পর্কে সব তথ্য জানা যাবে।

বারার সকল রেজিস্টার্ড প্রোভাইডারস’ – হাউজিং এসোসিয়েশনগুলো যাতে দ্রুত তাদের ব্যবস্থাপনাধীন সকল বাড়ি-ঘরের ফায়ার সেফটি বা অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখে, সেজন্য কাউন্সিল তাদের সাথে যোগাযোগ করে যাচ্চেছ। আগুনের হাত থেকে বাসিন্দাদের নিরাপত্তা বিধানে কাউন্সিলের পক্ষে যা যা করা সম্ভব, তা করা হচ্চেছ। তবে বাসিন্দাদেরকেও লন্ডন ফায়ার ব্রিগেডের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ি সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। যেমনচ্ঞ আপনার ঘরের স্মোক এ্যালার্ম কাজ করছে কি না – তা নিশ্চিত করুন।

ঘরের ব্যালকনিকে পরিস্কার ও ঝামেলামূক্ত রাখুন। সর্বসাধারণের চলাচলের পথে আবর্জনা বা সাইকেল রাখবেন না এবং বের হওয়ার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আপনি যে বিহ্বিংয়ে বসবাস করছেন, তার সকল প্রবেশ নির্গমন পথ সম্পর্কে ভালো ধারনা রাখুন। যদি আপনি ধুমপায়ী হন, তাহলে দয়া করে কমিউনাল এলাকা অর্থ্ াসর্বসাধারণের চলাচলের স্থানে ধুমপান থেকে বিরত থাকুন। ঘরের ভিতর ধুমপান করলে সিগারেটের শেষাংশ ভালো করে নিভান এবং সতর্কতা ও নিরাপত্তার সাথে তা ডাস্টবিনে ফেলুন। টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস গ্রেণফেল টাওয়ার অগ্নিকান্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আমাদের বাসিন্দাদের নিরাপত্তা বিধান আমাদের কাছে সর্বোচ্চচ অগ্রাধিকার।

তিনি বলেন, গ্রীণফেল টাওয়ার ট্রাজেডি থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেটা কাউন্সিল অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করছে। টাওয়ার হ্যামলেটস হোমস গত ৯ মাসে ৯০০ টিএইচএইচ ব্লকের সবগুলোর অগ্নি ঝুঁকি মূল্যায়ন করেছে এবং এই অনুসন্ধানের মাধ্যমে চি?িত ইস্যূগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। মেয়র আরো বলেন, অগ্নি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চচ অগ্রাধিকার দেয়ার বিষয়টি নিশ্চিত করতে কাউন্সিল টিএইচএইচ, অন্যান্য ল্যান্ডলর্ড এবং বাসিন্দাদের সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাবে।

বারার সকল আবাসিক বিহ্বিং, বিশেষ করে উঁচু ভবনগুলো, যেখানে ক্লেডিং লাগানো হয়েছে, তা আমরা পর্যালোচনা করছি এবং রেজিস্টার্ড হাউজিং এসোসিয়েশনগুলোকেও অগ্নি নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে অনুপ্রাণিত করছি। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে সর্বস্তরের জনসাধারণকে নিজ নিজ ঘরের অগ্নি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্যও মেয়র অনুরোধ জানান। তিনি বলেন, আপনার ঘরের স্মোক এ্যালার্মটি কাজ করছে কি না তা চেক করুন। বের হওয়ার রাস্তাটি সব সময় পরিস্কার রাখুন এবং আগুন লাগলে ফায়ার ডোর বন্ধ রাখুন।