প্রবাসী আলীনগর সমিতির উদ্যোগে লন্ডনে “টক মিষ্টি ঝাল” গ্রন্থের প্রকাশনা ও মতবিনিময়

699

ওয়ানবাংলানিউজ: গত মঙ্গলবার প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতির উপদেষ্টা ও আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্ঠাতা আজাদ চৌধুরী রচিত “টক মিষ্টি ঝাল” গ্রন্থের প্রকাশনা ও মতবিনিময় সভা।

১৯ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই প্রকাশনা ও মতবিনিময় সভা প্রবাসী আলীনগর ইউনিয়নের সমিতি ইউকের সভাপতি মনজুর সামাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আব্বাছ উজ জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না সাধারণ সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে অতিথি হিসেবে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন । মৌলানা আবুল কালাম আজাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় ” টক মিষ্টি ঝাল” গ্রন্থের রচয়িতা জনাব আজাদ চৌধুরী তার গ্রন্থ রচনার পটভূমি তুলে ধরেন তাকে প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে’র উপদেষ্টা হিসেবে সম্মানিত করায় এবং প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করায় আয়োজক সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার লিয়াকত খান, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, যুগ্ম সম্পাদক জায়েদ চৌধুরী, আবুল কাশেম, ফয়সাল মুকিত, আব্দুল মতিন, ফখরুদ্দিন ও লিটন আহমদ প্রমুখ ।