ঢাকা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি মির্জা আব্বাসের সহধর্মিণী।
সাপ্তাহিক জয়যাত্রার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু ফেসবুকে মির্জা আব্বাসের দুটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, মির্জা আব্বাস হাসপাতালের বেডে শুয়ে আছেন। তবে তার কী হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এই সাংবাদিক জানান, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ।














