এবার ট্রাকচাপায় পা গেল ফায়ার সার্ভিসকর্মীর

603

ঢাকা সংবাদদাতা: ট্রাকচাপায় এবার ফয়জার রহমান (২৬) নামে এক ফায়ার সার্ভিসকর্মীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার দিনগত রাতে দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাণীরবন্দর বাজারে দিনাজপুরগামী মালবাহী একটি ট্রাক সজোড়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ফায়ার সার্ভিসকর্মী ফয়জার রহমান ও তার ছোট ভাই আফজাল হোসেন আহত হন। ফয়জারের একটি পা বিচ্ছিন্ন হয় যায়। আর ওপর পা থেঁতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়। এ সময় উত্তেজিত স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।

এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মালেক জানান, দুর্ঘটনা কবলিত আটককৃত ট্রাকের বিরুদ্ধে আহত পরিবার যদি মামলা দেয় তাহলে আমারা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।