উইকেটের ‘ট্রিপল সেঞ্চুরি’ সাকিবের

739

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। সেটিকে দীর্ঘায়িত করে টানা দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অবশেষে অপেক্ষার অবসান। মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসে ষষ্ঠ ওভারে সেই অপেক্ষা কাটালেন সাকিব আল হাসান। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে স্পিনের ফাঁদে ফেলে স্লিপে পরিণত করেন শিখর ধাওয়ানের ক্যাচে। ব্যস, হয়ে গেল সাকিবের টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া।

টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করা ও ৩০০ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় অলরাউন্ডার সাকিব। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট খুব বেশি বোলারের নেই। ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি মাত্র চারজন বোলারের ছিল এই কীর্তী। সাকিব আল হাসান পঞ্চম ক্রিকেটার হিসেবে আজ নাম লেখালেন তাদের দলে। তবে বাংলাদেশের এই অলরাউন্ডার একটি জায়গায় অন্য সবার চেয়ে আলাদা। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট পাওয়া প্রথম বাঁ হাতি বোলার সাকিব।

৩০০ উইকেট নেওয়া এই চারজনের মধ্যে ব্যাট হাতে ৪ হাজার রান করেছেন কেবল ব্রাভো। অভিজাত এই ডাবলে এখন থেকে ব্রাভোর সঙ্গী একমাত্র সাকিব। তাকেও ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার।