ওয়ানবাংলানিউজ: কমনওয়েলথ সদস্যভুক্ত দেশগুলার সরকার প্রধানদের এই ২৫তম শীষর্ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে লন্ডনে আসা ব্যবসায়ী নেতৃবৃন্দ বৃটেনে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাথে দ্বিপাক্ষি বৈঠকে মিলিত হন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের পারস্পরিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আসন্ন ব্রেক্সিট ইস্যুতে বৃটেন-ইউরোপের সাথে বাংলাদেশে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
লন্ডনের অভিজাত সিটি হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন সফররত বাংলাদেশী ব্যবসায়ী ও বৃটেনে বাংলাদেশী বংশোদভুত ব্যবসায়ীদের বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ব্রেক্সিট ইস্যু বেশ গুরুত্বের সাথে আলোচনা হয়। ব্রেক্সিট পরবর্তী বাংলাদেশের সাথে বৃটেন ও ইউরোপের ব্যবসায়িক সম্পর্কে নতুন সমীকরণ হতে যাবে। এই নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ।
বৃটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ সুদৃঢ়। বৃটেন প্রবাসীরা বাংলাদেশ বিনিয়োগ করতে পারে এবং একইভাবে যদি সুযোগ সুবিধা থাকে তাহলে বাংলাদেশীরা বৃটেনে বিনিয়োগসহ রপ্তানীর হার বৃদ্ধি পেতে পারে বলে মনে করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন।
এই ধরণের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে বলে মনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ইসলাম, বিবিসিসিআই এর ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমেদ, লন্ডন রিজ্ওিন প্রেসিন্টে বশির আহমেদ।















