লন্ডনে ৪০ মিনিটে ছুরিকাঘাতে ২জন নিহতের পর বাঙালী পাড়ায় ২ কিশোর মারাত্মক আহত

9367

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার স্যার জন কাস স্কুলের কাছে হেড স্ট্রিটে ১৭ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার ৩টা ১৫মিনিটে। ঘটনাস্থল থেকে লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস ও পুলিশকে কল করা হলে তারা দ্রুত আহত কিশোরকে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে বেশ কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। একই ঘটনায় আরেক কিশোর আহত হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে বলে জানাগেছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
এর আগে গত রবিবার মাত্র ৪০ মিনিটের ব্যবধানে পৃথক পৃথক স্থানে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। নিহতের একজনকে রোববার বিকাল ৫টা ৫৮ মিনিটের দিকে নর্থ ওয়েস্ট লন্ডনের কলিনডেইলে হত্যা করা হয়। তার নাম রাউল নিকোলি (২৬)। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে সাউথ লন্ডনের ব্রিক্সটনে বিকাল ৬টা ৩৬ মিনিটের দিকে দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনায় ৩০ বছর বয়সী এক মহিলা খুন হন। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে পুলিশ। এ ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ২০ বছর বয়সী এক তরুনকে গ্রেফতার করেছে পুলিশ।