সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক

526

সিলেট সংবাদদাতা: সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাত ১০ টার দিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দপ্তর ও বিসিএস একাডেমিসহ অধিকাংশ ওয়েব সাইট হ্যাক হয়। হ্যাক হয়েছে অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটও। হ্যাক হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর দেশের অধিকাংশ ‍গুরুত্বপূর্ণ সরকারি ওয়েব সাইট উদ্ধার করা হয়।

প্রথমে ওয়েব সাইটগুলো কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন শ্লোগান দেখা গেলে পরে সেগুলো মুছে দেয়া হয়েছে। রাত ১২টার দিকে ওয়েবসাইটগুলোতে চেষ্টা করেও ঢোকা যায়নি।

হ্যাকাররা ওয়েবসাইটগুলো হ্যাক করার পর ‘হ্যাকড বাই বাংলাদেশ’ লেখা ঝুলিয়ে দেয়। এদিকে হ্যাক হওয়া ওয়েবসাইটগুলো উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি।