সিরাজগঞ্জে ঘুম থেকে উঠেই পুরুষে রূপান্তর তরুণী

900

ঢাকা সংবাদদাতা: এক তরুণীকে পুরুষে রূপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ একনজর তাকে দেখার জন্য ভিড় করে তার বাড়িতে। ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।

মেয়েটির নাম খাদিজা খাতুন সেতু। তিনি উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের তাড়াশ গ্রামের দক্ষিণ পাড়ার হাসমত আলীর মেয়ে।

তরুণীর বাবা হাসমত আলী জানান, স্থানীয় স্কুল-কলেজ থেকে এসএসসি ও এইসএসসি পাস করেন খাদিজা। গত বছর ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহপাঠী সেতুর পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। এর কয়েকদিন পর সেতু নিজেই বিষয়টি জানান। তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।

সেতুর মা নাজমা খানম জানান, তিনি মেয়েকে অনাবৃত করে দেখেছেন। নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছেন সেতু। এখন রূপান্তরিত খাদিজা খাতুন সেতুর নাম রাখা হয়েছে মো. সাহুল সিদ্দিকী।

নিজের রূপান্তরের বিষয়ে খাদিজা জানান, ৩০ মার্চ রাতে ঘুম থেকে জেগে হঠাৎ তার শারীরিক পরিবর্তন লক্ষ করেন। এরপর এক চিকিৎসকের মাধ্যমে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।