আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর ভেরাক্রজে কারাবিদ্রোহে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভেরাক্রুজের লা তমা কারাগারে এ ঘটনা ঘটে। দেশটির দায়িত্বশীল মহলের কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আহত বা নিহত কোনো কারাবন্দির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
একজন প্রসিকউটর জানিয়েছেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো।’
এর আগে গত অক্টোবর মাসে দেশটির নুয়েভো লিওন প্রদেশে এক কারা বিদ্রোহে ১৩ জন নিহত হয়।















