বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

420

ঢাকা সংবাদদাতা: বরগুনার পাথরঘাটা উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই জলদস্যু নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার বলেশ্বর নদের মাঝেরচরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব এবং বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী।