শাহজালালে নবজাতকের লাশসহ এক নারী আটক

1485

ঢাকা সংবাদদাতা: ঢাকার হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে মৃত নবজাতকে ময়লার বাক্সে ফেলে দেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করেছে বিমানবন্দরের লোকজন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জর্ডান থেকে বাংলাদেশে ফেরার সময় বিমানে ওই বাংলাদেশি নারী মৃত সন্তান প্রসব করেন বলে দাবি করেন। তাৎক্ষণিকভাবে তার নাম-ঠিকানা জানা যায়নি।

নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের মা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছে