ওয়ানবাংলানিউজ: আগামী ৩রা মে অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন, যেখানে বাসিন্দারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই যারা এখনো ভোটার তালিকায় নিজেদের নাম নিবন্ধন করেননি, তাদেরকে সত্বর তা করার জন্য অনুরোধ করা হয়েছে। টাওয়ার হ্যামলেটসের মেয়র এবং কাউন্সিলর, যারা ওয়ার্ডের বাসিন্দাদের প্রতিনিধিত্ব করবেন, তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩রা মে। ভোট দেয়ার উপযুক্ত বারার প্রতিটি বাসিন্দার নাম যাতে ভোটার তালিকায় নিবন্ধিত হয়, তা নিশ্চিত করতে কাউন্সিল এবং রিটার্নিং অফিসার বিশেষভাবে আগ্রহী।
কাউন্সিলের প্রধান নির্বাহী এবং রিটার্নিং অফিসার উইল টাকলি বলেন, কে মেয়র হবেন এবং আগামী ৪ বছর কে এই বারাকে নেতৃত্ব দেবেন, তা নির্ধারণে ১৮ বা তদোর্ধ বয়সী বারার সকল বাসিন্দা, যারা ভোটার তালিকায় নিবন্ধিত হবেন, তারা আসন্ন স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সরকারী ওয়েবসাইট <a href="http://www.gov.uk/register-to- vote”> ভিজিট করে যে কেউ ভোটার হিসেবে নিজের নাম নিবন্ধন করতে পারবেন। অনলাইনে এই নিবন্ধন করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। ভোটার হওয়ার উপযুক্ত প্রত্যেকের নামের তালিকা বা রেজিস্টার প্রতি বছর প্রকাশ করা হয়ে থাকে। ২ জানুয়ারী ২০১৮ পর্যন্ত নিবন্ধন অনুযায়ি এই তালিকায় ১৮৮,৮৬৩ বাসিন্দার নাম নিবন্ধিত রয়েছে। আপনি যদি এই তালিকায় এখনো নিবন্ধিত না হয়ে থাকেন, তাহলে ১৭ এপ্রিলের মধ্যে ভোটার হওয়ার জন্য আবেদন করুন। নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধিত না হলে ৩রা মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিতে পারবেন না। ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, তা জানতে হলে ০২০ ৭৩৬৪ ০৮৭২ না“ারে ফোন করুন অথবা vote@towerhamlets.gov.uk. এ ইমেইল করুন। নির্বাচন সম্পর্কে যে কোন তথ্য জানতে হলে <a href="http://www.towerhamlets.gov.uk/elections“> এই ওয়েবসাইট ভিজিট করুন।















