সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য আসছেন

1030

ওয়ানবাংলানিউজ: সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী আগামীকাল সোমবার সংক্ষিপ্ত
সফরে যুক্তরাজ্য আসছেন। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার সকাল ৬.২০ ঘটিকায় হিথ্রো এয়ারপোর্টের র্টামিনাল-4 অবতরণ করবেন।
এদিকে মেয়র আরিফুল হক চৌধুরী কে হিথ্রো এয়ারপোর্টে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানাগেছে।
সোমবার সকাল ৭ টায় মধ্যে সবাইকে হিথ্রো র্টামিনাল-4 উপস্তিত থাকতে বিশেষ অনুরোধ করা হয়েছে।
মেয়রের সফরসঙ্গী হিসাবে রয়েছেন তার সহর্ধমিনী শ্যামা হক, মেয়ে আফসা হক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য আব্দুর রকিব চৌধুরী।