ঢাকা সংবাদদাতা: সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে জয় কুড়ালো জিম্বাবুয়ে। মিরপুর মাঠে বুধবার ইনিংসের ১১ বল বাকি রেখে ২৭৮ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৮.১ ওভারের স্পেলে ৩৩ রানে চার উইকেট নেন জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাতারা।
এর আগে সাত নম্বরে ব্যাট হাতে ২৯ বলে অর্ধশতক হাঁকান থিসারা পেরেরা। ৪৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৫৫/৭-এ। এর আগে ব্যক্তিগত ৪২ রানে উইকেট খোয়ান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
মুজারাবানির ডেলিভারিতে সিকান্দার রাজার হাতে ক্যচ দেন লঙ্কান অধিনায়ক। এতে ৩১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৫৭/৪-এ। এর আগে ব্যক্তিগত ৮০ রানে সাজঘরে ফেরেন কুসল পেরেরা। এতে ২৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৩২/৩-এ। তৃতীয় উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন তিনি। ৮৩ বলের ইনিংসে কুসল পেরেরা হাঁকান আটটি চার ও দুটি ছক্কা।
এর আগে ৫.৩ ওভারে ৪৬ রান তুলে নিয়ে ভালো জবাব দিচ্ছিল শ্রীলঙ্কা। তবে ১ রানের ব্যবধানে দুই উইকেট খোয়ালো লঙ্কানরা। ৫.৪তম ওভারে দলীয় ৪৬ রানে উইকেট খোয়ান ওপেনার উপুল থারাঙ্গা। আর ৬.৫তম ওভারে দলীয় ৪৭ রানে সাজঘরে ফিরে যান ওয়ানডাউন ব্যাটসম্যান কুসাল মেন্ডিস। ৪ বলের ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তুলে জিম্বাবুয়ে। ৩৫ রান করে থিসারা পেরেরার বলে আউট হন ওপেনার সোলেমান মিরে। পরে দলীয় ৮২ রানে ক্রেইগ আরভিনের উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লে ও দলের ব্যাটিং একপ্রান্ত আগলে রাখেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। পরে ৭১ রান করে গুনারতেœর বলে আউট হন মাসাকাদজা। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ১ ছক্কা ও ৮ চারে এ ইনিংস সাজান তিনি। শ্রীলঙ্কার হয়ে ৩৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাশলে গুনারতেœ। এছাড়া থিসারা পেরেরা ২টি উইকেট নেন। এ ম্যাচের মধ্য দিয়ে ১০০তম ওয়ানডে ম্যাচ আয়োজনের কৃতিত্ব দেখালো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হার দেখে জিম্বাবুয়ে।















