ক্ল্যাকটনের হলিডে পার্ক থেকে রক্তা*ক্ত লা*শ উদ্ধার,গ্রে*প্তার এক জন

43

সাইফ হাসান: যুক্তরাজ্যের ক্ল্যাকটনের একটি ক্যারভান পার্ক থেকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির লা*শ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে হ*ত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ভ্যালি ফার্ম হলিডে পার্কে ওই ব্যক্তিকে গুরুতর আ*ঘাত পাওয়া অবস্থায় পাওয়ার পরপরই মৃ*ত ঘোষণা করা হয়। আকস্মিক এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ড্যানিয়েল ফক্স ওয়ারলি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে আরও তিনটি হামলার অভিযোগ আনা হয়েছে। শনিবার তাকে চেমসফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

বুধবার রাতে ভ্যালি ফার্ম হলিডে পার্কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও গুরুতর আহত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পুলিশ ও চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

এই তদন্তের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পরিদর্শক টিম কয়েলস জানান, বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দিচ্ছেন। দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তারে কাজ করায় তিনি তার দলের সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি এই ঘটনায় স্থানীয়দের মাঝে তৈরি হওয়া আতঙ্কের কথা উল্লেখ করে তদন্তকাজে সহযোগিতার জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

#aknews #onebanglanews #clacton #uknews #crime