ওয়ানবাংলানিউজ: সন্ত্রাসী কর্মকান্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ১৮ বছর বয়সী এক যুবককে নর্থ লন্ডন থেকে গ্রেফতার করেছে আর্ম পুলিশ। বিবিসি জানায় শুক্রবার ভোর রাতে কাউন্টার টেরোরিজম অফিসররা তাকে নর্থ লন্ডনের একটি রাস্তা থেকে গ্রেফতার করে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে আটককৃত ব্যক্তিকে সাউথ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে।
পুলিশ বলছে শনিবারের রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাথে আটককৃত ব্যক্তির কোন সূত্র নেই।















