যুক্তরাজ্যে ১০০ কোটি টাকার ল্যাম্পপোস্ট চু*রি,গ্রেফতার আসামি

47

সাইফ হাসান: যুক্তরাজ্যের স্টিভেনেজ ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় ১০ লাখ পাউন্ড বা ১০০ কোটি টাকা মূল্যের ঐতিহ্যবাহী রাস্তার ল্যাম্পপোস্ট চু*রির অভিযোগে এক যুবককে হাজির করা হয়েছে। অভিযুক্ত জনের বিরুদ্ধে কেমব্রিজ শহরতলি, বিভিন্ন সরকারি ভবন, গির্জা ও স্কুল থেকে ১৯৫০ সালের ভিক্টোরিয়ান যুগের মূল্যবান ল্যাম্পপোস্ট চু*রির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে চু*রি হওয়া মালামাল কেনাবেচার অপরাধে ওই যুবকের মা-বাবাকেও অভিযুক্ত করা হয়েছে। আদালত আপাতত কিছু শর্তসাপেক্ষে আসামি যুবককে জামিন দিয়েছেন।

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, হার্টফোর্ডশায়ার, বেডফোর্ডশায়ার, কেমব্রিজশায়ার এবং এসেক্স সহ একাধিক প্রশাসনিক এলাকা থেকে এসব ঐতিহাসিক আলো চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া বস্তুর তালিকায় ঐতিহ্যবাহী ক্যান্ডেল ল্যাম্প থেকে শুরু করে স্থানীয় ফাস্টফুড রেস্তোরাঁর আঙিনার ল্যাম্পপোস্টও রয়েছে।

আদালতে হাজির হওয়া ২০ বছর বয়সী অভিযুক্ত জন ও’সুলিভান এখনো তার বিরুদ্ধে ওঠা অপরাধ স্বীকার বা অস্বীকার করেননি। বিচারক মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী ২ সেপ্টেম্বর সেন্ট অ্যালবানস ক্রাউন কোর্টে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

শুনানি চলাকালীন আদালত তরুণকে শর্তসাপেক্ষ জামিন প্রদান করেন। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, পুলিশ বা প্রশাসনের অনুমতি ছাড়া তিনি কোনো ধরনের রাস্তার আলো স্পর্শ করতে পারবেন না এবং প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিজ বাড়িতে অবস্থান করতে বাধ্য থাকবেন।

এদিকে চু*রি যাওয়া মালামাল দখলে রাখা ও তা হস্তান্তরের অভিযোগে অভিযুক্ত যুবকের মা ৬৬ বছর বয়সী অ্যানা ও’সুলিভান এবং বাবা ৬৭ বছর বয়সী রিচার্ড ও’সুলিভানের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। আগামী ১২ আগস্ট একই আদালতে তাদের প্রথম শুনানির দিন ধার্য রয়েছে।

#যুক্তরাজ্য #অপরাধসংবাদ #আন্তর্জাতিকসংবাদ #আইনআদালত