ISIS এর ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ নি*হত: যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযান

43

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস)-এর কথিত ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ আবু-বিলাল আল-মিনুকি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, “খুব জটিল ও পরিকল্পিত অভিযানে” তাকে নির্মূল করা হয়েছে এবং তিনি ছিলেন “বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসী নেতা”।

তিনি আরও জানান, আল-মিনুকি আফ্রিকায় আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন ধরেই মার্কিন গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার মৃত্যুর ফলে আইএস-এর বৈশ্বিক কার্যক্রম বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে দাবি করা হয়।

অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়ার সরকারকে ধন্যবাদ জানান ট্রাম্প। তবে অভিযানটি কোথায় বা কীভাবে পরিচালিত হয়েছে তা প্রকাশ করা হয়নি।

নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পশ্চিম আফ্রিকায় অভিযান জোরদার করা হয়েছে।