তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় শ্রমিক ইউনিয়ন ও কিছু সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে জনগণের জন্য একটি সহায়তা প্যাকেজ প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন।
মোটর জ্বালানির দাম বাড়তে পারে উচ্চ তেলের দামের কারণে। যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় বিভিন্ন দেশের সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
তেলের দাম ২০২২ সালের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায়, ব্রিটিশ জনগণকে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার।















