লন্ডনে তিন বছরের শিশুকে হ*ত্যার দায়ে গ্রেফতার মা ও এক যুবক

121

সাইফ হাসান: দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচে তিন বছরের এক শিশুকে নি*ষ্ঠুরভাবে হ*ত্যার অভিযোগে তার মা ও এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে গত ৩ জানুয়ারি শিশুটিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ লড়াইয়ের পর ১৯ জানুয়ারি শিশুটি মা\রা গেছে। পুলিশ এই ঘটনায় মা তানিষা হেনরি এবং মিকায়েল উইলিয়ামস নামের এক যুবককে আদালতে হাজির করেছে। বর্তমানে শিশুটির পরিবারকে বিশেষ সহায়তার মাধ্যমে সান্ত্বনা দেওয়া হচ্ছে।

লন্ডনের উলউইচ এলাকায় তিন বছর বয়সী শিশু ইশাইয়া হেনরিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে মারাত্মক জখমের চিহ্ন ছিল। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৯শে জানুয়ারি শিশুটি মারা যায়।

এই মর্মান্তিক ঘটনায় পুলিশ ২৮ বছর বয়সী মা তানিষা হেনরি এবং ৩০ বছর বয়সী মিকায়েল উইলিয়ামসকে গ্রেফতার করেছে। তারা উভয়েই দক্ষিণ লন্ডনের বাসিন্দা। শুক্রবার উলউইচ ক্রাউন কোর্টে তাদের হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে আগামী ২২শে এপ্রিল তাদের আবারও একই আদালতে হাজির করা হবে। তদন্ত চলাকালীন অভিযুক্তরা পুলিশি হেফাজতে থাকবেন। নিহত শিশুর পরিবারকে বর্তমানে পুলিশের বিশেষজ্ঞ কর্মকর্তারা মানসিকভাবে সাহায্য করছেন।

#aknews #onebanglanews #londonnews #crimenews #woolwich