সাইফ হাসান: লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলা এবং অতিরিক্ত রোগীর চাপে পড়ে গিয়ে দুই জন রোগী মা\রা গেছেন। ডেভিড ওয়ার্ড এবং ডা. দেবপ্রিয়া ঘোষ নামের এই দুই প্রবীণ ব্যক্তি যথাযথ নার্সিং সেবা না পেয়ে হাসপাতালের করিডরেই মাথায় আ*ঘাত পান। করোনার রিপোর্টে বলা হয়েছে নার্সদের নজরদারির অভাবেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে যা বর্তমানে যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতের করুণ অবস্থাকে নির্দেশ করে।
৭৬ বছর বয়সী ডেভিড ওয়ার্ড এবং ৮৩ বছর বয়সী ডা. দেবপ্রিয়া ঘোষ লন্ডনের টুটিং এলাকার সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি ছিলেন। ২০২৪ সালের ১০ ও ১১ ফেব্রুয়ারি তারা একদিনের ব্যবধানে মা\রা গেছেন। তদন্তে দেখা গেছে, হাসপাতালে প্রচণ্ড ভিড় থাকায় তাদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হয়নি এবং তারা নজরদারির অভাবে পড়ে গিয়ে মাথায় গুরুতর আ*ঘাত পান।
হাসপাতাল এতটাই ব্যস্ত ছিল যে রোগীরা বেড না পেয়ে দীর্ঘ সময় করিডরে অপেক্ষা করছিলেন এবং পরিবারের সদস্যরা তাদের দেখাশোনা করছিলেন। রাতে যখন স্বজনরা চলে যান, তখন নার্সদের অনুপস্থিতিতে এই দুই রোগী পড়ে গিয়ে আ*ঘাত পান যা তাদের মৃত্যুর কারণ হয়। করোনার ফিওনা উইলকক্স জানিয়েছেন, জনবল সংকটের কারণে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
তদন্ত রিপোর্টে এই ঘটনাকে অবহেলাজনিত কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যা সঠিক নজরদারি থাকলে এড়ানো যেত। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার দুটির প্রতি সমবেদনা জানিয়েছে এবং দাবি করেছে যে তারা স্টাফ সংখ্যা বাড়ানোসহ সুরক্ষাব্যবস্থায় তাৎক্ষণিক পরিবর্তন এনেছে।
#NHS #LondonHospital #HealthCrisis #UKNews #aknews #onebanglanews















