সাইফ হাসান: জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদের বিবাহবিচ্ছেদ ঘটেছে। বিয়ের মাত্র এক বছরের মাথায় তাদের সংসারে ভাঙন ধরার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান। গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন এবং সম্পর্কের অবনতির কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ভক্তদের মাঝে এই খবরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এক বছর আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন তাহসান খান। বিয়ের পর মালদ্বীপে হানিমুন এবং নিউইয়র্কের রাস্তায় বৃষ্টিতে ভেজার রোমান্টিক ভিডিও ভক্তদের মুগ্ধ করেছিল। কিন্তু হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবরে শোবিজ পাড়ায় শোরগোল পড়ে গেছে।
তাহসান জানিয়েছেন গত জুলাই মাসের পর থেকেই তাদের সম্পর্কের ছন্দপতন ঘটতে শুরু করে। সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগে থেকেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গান এবং সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।
বিচ্ছেদের বিষয়টি তাহসান স্বীকার করলেও রোজা আহমেদ এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখনও দু’জনের বিয়ের ছবি দেখা যাচ্ছে। ঠিক কী কারণে তাদের এই বিচ্ছেদ হলো তা নিয়ে ভক্তদের মাঝে নানা জল্পনা চলছে তবে তাহসান এখনই বিস্তারিত কিছু বলতে চাননি।
#TahsanKhan #TahsanRoza #BanglaShowbiz #DhakaNews #aknews #onebanglanews















