কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের এজিএম সম্পন্ন

658

ওয়ানবাংলানিউজ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে গত ২৭ আগস্ট মঙ্গলবার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম, বার্ষিক হিসাব ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি শামীম সাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ এর পরিচালনায় সভায় সংগঠনের কমিটি পূর্ণগঠন, ঈদ পূণর্মিলনী ও চ্যারেটি রেজিস্টশন নিয়েও ব্যাপক আলোচনা হয়।
এসময় পরামর্শমূলক বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব ফলিক ইসলাম, মাহবুবুল হাসান বখত বাচ্চু, আব্দুস সালাম মাস্টার, মুক্তিযোদ্ধা এম এ রহিম, মোহাম্মদ ইকবাল, মুনায়েম খান, তৈয়মুর খান, জিল্লুল হক, মোহাম্মদ কুটি, সিনিয়র সহ সভাপতি মুফাচ্ছিল আলম সুহেল, সেলিম মিয়া, সহ সাধারণ সম্পাদক নূরুজ্জামান চৌধুরী রাসেল, মুকিম বকত, ট্রেজারার গোলাম সারোয়ার মকবুল সালাম, সহ ট্রেজারার মুসতাক আহমদ, কাইয়ুম উদ্দিন মজুমদার, নূরুদ্দিন, ইয়াকুব আলী, উপল সিংহা, করিম মিয়া, ব্যারিস্টার তাজিবুর রহমান, সাফয়ান চৌধুরী।

সভায় বক্তারা এলাকার আর্থ সমাজিক উন্নয়নে ভূমিকা রাখতে উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।