অতীতের অ*স্ত্র মামলা ও গ্রেপ্তারের তথ্য গোপন করায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

111

সাইফ হাসান: লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি নিজের অতীতের গ্রেপ্তার এবং অ*স্ত্র তদন্তের তথ্য গোপন করেছিলেন। মিসকন্ডাক্ট শুনানিতে প্রমাণিত হয়েছে যে পিসি মোহাম্মদ ভাট্টি ইচ্ছেকৃতভাবেই তার বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগগুলো লুকিয়েছিলেন। পুলিশ বাহিনীতে থাকার জন্য ভেটিং ফর্মে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

পিসি মোহাম্মদ ভাট্টি ২০২০ সালে পুলিশের ভেটিং ফর্ম পূরণ করার সময় জানিয়েছিলেন যে তিনি কখনও গ্রেপ্তার হননি বা পুলিশি তদন্তের মুখে পড়েননি। অথচ ২০০৮ সালে ম*দ পান করে গাড়ি দুর্ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২০১১ সালে তার বিরুদ্ধে অ*স্ত্র রাখার অভিযোগে একটি তদন্তও হয়েছিল যা তিনি কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ গোপন রেখেছিলেন।

ভাট্টির সাবেক সঙ্গী অভিযোগ করেছিলেন যে তিনি তাকে দুটি পিস্তল দিয়ে হুমকি দিয়েছিলেন। এরপর সাসেক্স পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘর থেকে কিছু অ*স্ত্র উদ্ধার করে, যদিও সেগুলো বৈধ ছিল। শুনানিতে ভাট্টি দাবি করেন যে তিনি ফর্মের প্রশ্নটি ঠিকমতো বুঝতে পারেননি এবং তার এই ভুলের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

তবে শুনানির প্রধান কমান্ডার কেটি লিলবার্ন জানিয়েছেন, ওই কর্মকর্তা সততার পরিচয় দেননি এবং নিজের স্বার্থে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছেন। একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তাকে ‘গ্রস মিসকন্ডাক্ট’ বা চরম অসদাচরণের দায়ে বাহিনী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

#MetPolice #LondonNews #PoliceMisconduct #UKNews #aknews #onebanglanews