মা*দক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে হ*ত্যায় অবশেষে দোষী সাব্যস্ত যুবক

63

সাইফ হাসান: মা*দক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক কিশোরকে হ*ত্যা করার দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করেছে আদালত। নরউইচ ক্রাউন কোর্টে দীর্ঘ বিচারকাজ শেষে এই রায় দেওয়া হয় যেখানে অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি অস্বীকার করেছিল। পুলিশ ভুক্তভোগীর বুকে ছুড়ি দিয়ে আ*ঘাত করার প্রায় এক সপ্তাহ পর একটি ফ্ল্যাট থেকে তার লা*শ উদ্ধার করেছিল।

নরউইচ ক্রাউন কোর্টের ১২ সপ্তাহের বিচার শেষে ২১ বছর বয়সী লিওন বানগুরাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১৯ বছর বয়সী কালভিন টেলরকে হ*ত্যা করার অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়। গত বছরের ২১ সেপ্টেম্বর পুলিশ নরউইচের লেফ্রয় রোডের একটি ফ্ল্যাটের সোফা থেকে কালভিনের দেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে কালভিন ‘ব্যাটম্যান’ নামের একটি মা*দক চক্রের হয়ে কাজ করত আর বানগুরা ছিল প্রতিপক্ষ ‘লেনি’ গ্রুপের সদস্য। ঘটনার দিন বানগুরা ও তার সহযোগীরা ওই ফ্ল্যাটে গিয়ে টাকার জন্য চিৎকার করতে থাকে। একপর্যায়ে বানগুরা কালভিনের বুকে বড় একটি ছুড়ি দিয়ে আ*ঘাত করে এবং তারা সবাই গাড়িতে করে পালিয়ে যায়।

এই মামলায় অভিযুক্ত আরও কয়েকজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে বানগুরা এর আগেই হেরোইন ও কোকেন সরবরাহের সাথে জড়িত থাকার কথা এবং নিজের কাছে অ*স্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছিল। পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ডেভিড ম্যাককর্মাক এই তদন্তকে অত্যন্ত জটিল উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের সাহসের প্রশংসা করেছেন।

#UKCrime #NorwichNews #CourtVerdict #DrugWar #aknews #onebanglanews