সাইফ হাসান: পূর্ব লন্ডনে নিজের তিন মাসের শিশু কন্যাকে রাগের মাথায় জোরে ঝাঁকিয়ে হ*ত্যা করার দায়ে এক মাকে সাড়ে নয় বছরের জেল দেওয়া হয়েছে। শিশুটির মাথায় গুরুতর আ*ঘাত এবং হাড় ভাঙার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মা\রা গেছে। আদালত জানিয়েছে ওই নারী ঘটনার সময় গাঁ*জা সেবন করেছিলেন এবং সমাজকর্মীদের ওপর ক্ষিপ্ত ছিলেন। এই ঘটনায় শিশুটির বাবাকে অবশ্য নির্দোষ ঘোষণা করেছে আদালত।
পূর্ব লন্ডনের ইস্ট হ্যাম এলাকায় বসবাসকারী ২৪ বছর বয়সী নাজলি মার্থোকা জরুরি সেবায় ফোন করে জানান তার মেয়ে কাইলানি শ্বাস নিচ্ছে না। কিন্তু প্যারামেডিকরা এসে দেখেন শিশুটির শরীরে ভয়াবহ আ*ঘাতের চিহ্ন রয়েছে। গত জুলাই মাসে ঘটা এই ঘটনায় শিশুটির পা ও পাঁজর ভাঙা ছিল এবং মস্তিষ্কে র*ক্তক্ষরণ হচ্ছিল, যার ফলে কয়েকদিন পরই শিশুটি মা\রা গেছে।
গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা দেখে মাকে প্রশ্ন করা হলে তিনি উল্টো ক্ষেপে যান এবং দাবি করেন তাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। আদালতে প্রসিকিউটর জানান, নাজলি সমাজকর্মীদের একদমই সহ্য করতে পারতেন না এবং গ্রেপ্তারের সময় তিনি গাঁ*জা সেবন করেছিলেন। তার আইনজীবী অবশ্য দাবি করেছেন, ছোটবেলায় নাজলি নিজেও অনেক খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন যা তাকে মানসিকভাবে কিছুটা অস্থির করে তুলেছিল।
ওল্ড বেইলি আদালতে বিচারক মার্ক লুক্রাফট রায় ঘোষণার সময় বলেন, নিজের মেয়েকে হ*ত্যা করার অনুশোচনা নাজলিকে সারাজীবন বয়ে বেড়াতে হবে। তাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এর নির্দিষ্ট একটি সময় তাকে কারাগারে কাটাতে হবে। তবে শিশুটির বাবা ৩৫ বছর বয়সী হার্বার্ট কালানজিকে এই মামলার সকল অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
#লন্ডন #হত্যাকাণ্ড #আদালত #যুক্তরাজ্য #খবর















