ওসমান ফারুককে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা

236

ঢাকা সংবাদদাতা: কিশোরগঞ্জ-৩, করিমগঞ্জ-তাড়াইল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির ধানের শীষের প্রার্থী নির্বাচিত হয়েছেন সাবেক শিক্ষা মন্ত্রী ও সাবেক এমপি ড. এম ওসমান ফারুক। আজ ৫ নভেম্বর ড. এম ওসমান ফারুককে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার এলাকার নেতা কর্মীরা। সফর সঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিনী রানা ফারুক।

এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতা কর্মীরা তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ড. ওসমান ফারুকও নেতা-কর্মীদেে কর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন ও তাদের বুকে জড়িয়ে ধরেন। অনেককে তাদের প্রিয় নেতার পায়ে ধরে সালাম করতেো দেখা যায়।

 

বিমানবন্দরে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন টুটুল, জুয়েল পারভেজ, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক মনজুরুল হক মামুন, করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক হারুন সরকার, করিমগঞ্জ থানা বিএনপি’র কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সবুজ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোকাম্মেল হক রুবেল, রনু দরবারি, সাইফুল ইসলাম, সামসুদ্দিন আহমেদ মেনু প্রমুখ।