কোভিড লকডাউনে লন্ডনে নারীর বিরুদ্ধে অবৈধ গর্ভপাতের অভিযোগ!

85

সাইফ হাসান: লন্ডনের একটি আদালতে চলছে চাঞ্চল্যকর এক মামলা। ৪৪ বছর বয়সী নিকোলা প্যাকার নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ, কোভিডের দ্বিতীয় লকডাউনের সময় তিনি অবৈধভাবে গর্ভপাতের ওষুধ সেবন করেছেন। ২০২০ সালের নভেম্বরে হাসপাতালে গর্ভপাতের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদালতে প্রসিকিউটর আলেকজান্দ্রা ফেলিক্স জানান, “২০২০ সালের ৭ নভেম্বর বিকেল ৩টায় নিকোলা প্যাকার চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে যান। তিনি নার্সকে বলেন, তিনি ১৬ থেকে ১৮ সপ্তাের গর্ভবতী ছিলেন এবং গর্ভপাত হয়েছে।” তিনি আরও বলেন, “একজন চিকিৎসক ভ্রূণ পরীক্ষা করে জানান, এটি ২২ সপ্তাহের ছিল।”

ইংল্যান্ডের আইন অনুযায়ী, ক্লিনিকে না গিয়ে টেলিফোন পরামর্শের পর ৯ সপ্তাহ ৬ দিন পর্যন্ত গর্ভপাতের ওষুধ পাওয়া যায়। কিন্তু নিকোলা ২৪ সপ্তাহের বেশি গর্ভবতী ছিলেন বলে অভিযোগ। ফেলিক্স বলেন, “তিনি জেনেশুনে ১০ সপ্তাহের বেশি গর্ভকাল জানতেন।”

আদালত জানায়, নিকোলার ফোনে গর্ভপাত নিয়ে বিভিন্ন সার্চ পাওয়া গেছে, যেমন “গর্ভপাতের ওষুধ কি পরে কাজ করে?” এবং “১০ থেকে ২৪ সপ্তাহে চিকিৎসা গর্ভপাত”। এমনকি ৭ ভেম্বর ভোরে তিনি সার্চ করেন, “গর্ভপাতের পর ভ্রূণের কী করবেন?”

নিকোলা প্রথমে হাসপাতালে ওষুধ সেবনের কথা গোপন করেন। পরে একজন মিডওয়াইফের আশ্বাসে তিনি স্বীকার করেন যে তিনি মারি স্টোপস থেকে ওষুধ নিয়েছিলেন। ফেলিক্স বলেন, “তিনি ভুল তথ্য দিয়েছেন, যা ছিল অসৎ।”

মামলায় প্রসিকিউশনের দাবি, নিকোলা ১০ সপ্তাহের কম গর্ভকাল বিশ্বাস করেননি। এখন প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের। বিচার চলছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian