স্কটল্যান্ডে ২০ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ, শত শত নারী বাধ্য হচ্ছেন ইংল্যান্ডে যেতে!

107

সাইফ হাসান:স্কটল্যান্ডে গর্ভপাত সংক্রান্ত আইনি সুযোগ থাকা সত্ত্বেও, ২০ সপ্তাহের পর গর্ভপাতের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন অসংখ্য নারী। কেউ কেউ শত শত মাইল দূরে ইংল্যান্ডের ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন, নিজের জীবনের কষ্টের সময়ে অজানা শহর আর অনিশ্চিত যাত্রায় ভরসা রাখতে হচ্ছে চ্যারিটির ওপর।

স্কটল্যান্ডের ১৪টি স্বাস্থ্যবোর্ডের মধ্যে একটিও ২০ সপ্তাহ পর গর্ভপাতের পরিষেবা দিচ্ছে না—যদি না মা’র জীবন হুমকিতে থাকে ব¾শিশুর মধ্যে গুরুতর ত্রুটি ধরা পড়ে। অথচ যুক্তরাজ্যে ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত বৈধ।

লুসি গ্রিভ, Back Off Scotland নামের একটি গর্ভপাত অধিকারের ক্যাম্পেইন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা বলেন,
“২০ সপ্তাহের পর যারা গর্ভপাত চান, তাদের অনেকেই চরম দুর্বল অবস্থায় থাকেন। তারা হয়তো আসক্ত, পারিবারিক সহিংসতার শিকার, অথবা খুব অল্পবয়সী এবং গর্ভধারণের সত্যি বলতে সাহস পাননি।”

২৩ বছর বয়সী অ্যাশলি গর্ভনিরোধক ব্যবহার করলেও হঠাৎ জানতে পারেন তিনি ১৯ সপ্তাহের গর্ভবতী। স্ক্যানের সময় চিকিৎসক তাকে বলেন, “স্কটল্যান্ডে তোমার জন্য কছুই করা সম্ভব না।”
অ্যাশলির কথায়, “আমাকে এক চ্যারিটিকে ফোন করে সাহায্য চাইতে হয়েছে, এটা অবিশ্বাস্য। স্কটল্যান্ডের সবচেয়ে বড় স্বাস্থ্যবোর্ডে থেকেও কেউ আমাকে সাহায্য করতে পারেনি।”

তিনি ও তার সঙ্গী এক রাতের জন্য ইংল্যান্ডের মিডলসেক্স-এর BPAS ক্লিনিকে যেতে কয়েক শত পাউন্ড খরচ করেন। সেখানে গিয়ে তাদেরকে স্বাগত জানান গর্ভপাত বিরোধী আন্দোলনকারীরা, যারা মুখের ওপর লিফলেট ছুঁড়ে দেন।

অ্যাশলি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়ে শান্তিতে থাকলেও, এই যাত্রাটা মানসিকভাবে অনেক কষ্টের ছিল। স্কটল্যান্ডেই যদি চিকিৎসা নিতে পারাম, তাহলে এত টেনশন হতো না।”

২০২৪ সালে স্কটল্যান্ড থেকে অন্তত ৮৮ নারী ইংল্যান্ডে গিয়ে BPAS ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন, যা ২০২৩ সালে ছিল ৬৭।

গ্রিভ বলেন, “এটা পরিষ্কার বৈষম্য। এনএইচএস যদি দিতে না পারে, তাহলে স্কটিশ সরকারকে বিকল্প ব্যবস্থা করতেই হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের ৪০ ডেইজ ফর লাইফ নামের একটি গর্ভপাতবিরোধী সংগঠন স্কটল্যান্ডজুড়ে সক্রিয়। এমনকি গ্লাসগোর এক হাসপাতালে বাফার জোন ভেঙে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

BPAS প্রধান নির্বাহী হেইডি স্টুয়ার্ট বলেন, “আমরা স্কটিশ সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দয়েছিলাম, কিন্তু তারা সাড়া দেয়নি। এর ফলে শত শত নারীকে দূরে যেতে হচ্ছে।”

স্কটল্যান্ডের নারীদের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জেনি মিন্টো স্বীকার করেছেন,
“এই সেবা উন্নত করতে আমাদের অনেক বেশি সময় লেগেছে। তবে, ইংল্যান্ডে চিকিৎসা নিতে হলে স্বাস্থ্যবোর্ডগুলোকে ভ্রমণ ও থাকার খরচ বহন করতে হবে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian