বিকলাঙ্গ বৃদ্ধকে বাড়ি ছাড়ার হুমকি!

27

সাইফ হাসান:যুক্তরাজ্যের হারিঙ্গে কাউন্সিলের অর্থসংকটের জেরে ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ৬৬ বছর বয়সী হিউ কির্শ, যিনি চরম শিক্ষাগত প্রতিবন্ধকতা নিয়ে জীবন কাটাচ্ছেন। তার দীর্ঘদিনের সহায়ক আশ্রয়কেন্দ্র থেকে তাকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে।

হিউয়ের বোন উনা হার্জবার্গ জানালেন, “ওর তো কোনো দোষ নেই। কিন্তু তবু ওকে বলির পাঁঠা বানানো হচ্ছে। হারিঙ্গে কাউন্সিলকে আমরা বারবার অনুরোধ করেছি যেন তারা তাদের দায়িত্ব পালন করে।”

তিনি আরও বলেন, “হিউকে উচছেদ করা অমানবিক হবে। এতদিনের ট্রমা থেকে ও একটু একটু করে সেরে উঠেছে। এই বাড়িটাই ওর আপন জায়গা হয়ে গেছে।”

হিউ বর্তমানে সেসমারসেট কেয়ারের একটি বাসায় থাকেন, যেখানে গত ৯ বছর ধরে শান্তিতে জীবন কাটাচ্ছেন। তার পরিবার একে ‘চিরস্থায়ী আশ্রয়’ বলে মনে করে। হিউ আগে একটি ভয়াবহ নির্যাতনমূলক আশ্রয়কেন্দ্রে ছিলেন, যেখানে তাকে ও অন্যান্য বাসিন্দাদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হতো।

২০১৮ সালে ‘মেনডিপ হাউস’ কাণ্ডে তদন্তে উঠে আসে, সেখানে বাসিন্দাদের গায়ে থাপ্পড় মারা, ঝাল মরিচ খাওয়ানো, সুইমিং পুলে ফেলে দেওয়া, এমনকি টাা চুরি করাও হতো।

সমস্যার মূল কারণ হলো, হারিঙ্গে কাউন্সিল তাদের কেয়ার ফান্ডে কোনো ফি বৃদ্ধির প্রস্তাব দেয়নি। এমন অবস্থায় কেয়ার প্রদানকারী প্রতিষ্ঠান ব্যয়ভার চালিয়ে যেতে পারছে না।

হারিঙ্গে কাউন্সিল বলছে, তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং “বাসিন্দাদের মঙ্গল অগ্রাধিকার পাবে” বলেই আশ্বস্ত করেছে। তবে তারা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ০% ফি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

Access Social Care নামক সংস্থার প্রধান কারি গার্সটহেইমার বলেন, “অনেক সময় আর্থিকভাবে ভঙ্গুর স্থানীয় কর্তৃপক্ষগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, বিল্ব করে, আর কেয়ার প্রতিষ্ঠানগুলোকেই খরচ বহনের দায়ে ফেলে দেয়।”

জানুয়ারি মাসে প্রকাশিত এক জরিপে দেখা যায়, ইংল্যান্ডের বহু প্রতিবন্ধী ও অটিজম কেয়ার প্রতিষ্ঠান আর্থিক সংকটে ধুঁকছে। ২০২৫-২৬ সালে স্থানীয় সরকারগুলো মাত্র ৩.২% বাজেট বৃদ্ধি পেলেও, কেয়ার খরচ বেড়েছে প্রায় ৯%। অনেক কাউন্সিলই সার্বিকভাবে ০% ফি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian