ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার আহবান জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ নভেম্বর মঙ্গলবার। যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জাতীয়বাদী দল বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনের বার্কিং রোড়স্থ একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশনেন।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল চৌধুরী জাবেদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাহীন মিয়া এবং সদস্য পাশা মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় নব গঠিত যুক্তরাজ্য বিএনপিকে ফুল দিয়ে বরন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এম এ মালেক। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ফিরুজ চৌধুরী সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি তৈমুছ আলী, সহ সভাপতি গোলাম রব্বানি সুহেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাউজ্জাম সোহেল ভাই, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেল, আসাদুজ্জামান আখতার, দিরাই উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল মজিদ, ক্যাম্ব্রীজ বিএনপির সভাপতি কামাল হোসেন, নিউহ্যাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ক্যাম্ব্রীজ বিএনপির সভাপতি আব্দুল রহিম, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফরুল ইসলাম বাদল, নিউহ্যাম বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আহমেদ, যুগ্ম সম্পাদক মানিক মিয়া, এডভোকেট লিয়াকত, ক্যাম্ব্রীজ বিএনপির আইন সম্পাদক হোসাইন মিয়া, কেন্দ্রীয় জাসাসের যুগ্ম সম্পাদক আব্দুস ্সালাম, দিরাইয়ের প্রবীণ ব্যাক্তিত্ব নজরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, ফারুক মিয়া চৌধুরী, সেলিম সর্দার, আতিকুর রহমান রুবেল, সাবেক ছাত্রনেতা কামরুল হক, হিরা মিয়া, আনোয়ার হোসেন নিউহ্যাম বিএনপি নেতা, মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা খসরু মিয়া, আনোয়ারুল হক ফিরোজ ভাই, সাবেক ছাত্রনেতা মামুন সরদার, হুমায়ূন সরদার, শামীম আহমেদ ও আব্দুল মোত্তালিব, মকবুল চৌধুরী, ফয়সাল আহমেদ, ফয়সাল মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে যুক্তরাজ্য বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতান্ত্রের স্বার্থে তাকে দেশে ফিরে যাওয়ার পথ সুগম করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা।
সভায় সার্বিক সহযোগিতা করেন নিউহ্যাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, মিলন চৌধুরী এবং আজিজুর রহমান লিটন।
যুক্তরাজ্য বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়ে মতবিনিময় সভা
Posted by 1banglatv on Wednesday, 27 November 2019















