নাম বদল করে ইতিহাসের ভার হালকা করল লন্ডনের নদীঘাট

72

ওয়ানবাংলানিউজ:লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত ‘প্লান্টেশন ওয়ার্ফ পিয়ার’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সেন্ট ম্যারিজ ওয়ান্ডসওয়ার্থ’। বর্ণবাদবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে উবার বোট বাই থেমস ক্লিপার্স কর্তৃপক্ষ। সোমবার (৭ এপ্রিল ২০২৫) থেকে নতুন নামটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

ব্রিটেনের পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ এলাকায় অবস্থিত এই পিয়ারটি ২০১৯ সালে অধিগ্রহণ করে উবার বোট বাই থেমস ক্লিপার্স। ২০২১ সালে ‘প্লান্টেশন’ শব্দটিठিয়ে প্রতিবাদের ঝড় ওঠে, কারণ এটি ঔপনিবেশিক ইতিহাস ও দাসপ্রথার স্মারক হিসেবে বিবেচিত হয়।

স্থানীয় লেবার এমপি মারশা ডি করডোভা বলেন, “প্লান্টেশন শব্দটি অত্যন্ত অপমানজনক। এটি ব্যাটারসির বৈচিত্র্যময় বাসিন্দাদের মূল্যবোধকে অপমান করে এবং চ্যাটেল দাসত্বের ইতিহাসকে তুচ্ছ করে তোলে।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই নাম পরিবর্তনের জন্য ক্যাম্পেইন করেছি। অবশেষে এই পদক্ষেপ বাস্তবায়িত হওয়ায় আমি সন্তুষ্ট।”

তবে, যেখান থেকে এই নামটি এসেছিল, সেই হাউজিং ডেভেলপমেন্ট ‘প্লান্টেশন ওয়ার্ফ’ এখনও নাম পরিবর্তন করেনি। ই কমপ্লেক্সের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারপারসন ভ্যানেসা ব্র্যাডি জানান, “প্রাইভেট এস্টেট হওয়ায় নাম পরিবর্তনের খরচ বাসিন্দাদেরই বহন করতে হবে। তাই আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি।”

এদিকে, ২০২১ সালে এই ইস্যু প্রথম আলোচনায় আনেন আইটিভির হেড অব এন্টারটেইনমেন্ট র‍্যাশেল ফারন। প্লান্টেশন রাম পান করার পর তিনি কাছেই হেঁটে যাওয়ার সময় প্লান্টেশন ওয়ার্ফের সাইন দেখে বিস্মিত হন এবং দাসপ্রথার স্মারক হিসেবে এটি বর্ণনা করেন।

র‍্যাশেল বলেন, “২০২২ সালে প্লান্টেশন রাম ব্র্যান্ড পরিবর্তনের জন্য কাজ করার সময় টেমস নদীর তীর প্লান্টেশন নাম দেখে আমি স্তম্ভিত হয়েছিলাম। এখন উবার বোট কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।”

তিনি আশা প্রকাশ করেন, হাউজিং ডেভেলপমেন্ট কর্তৃপক্ষও যেন একই রকম পদক্ষেপ নেয়।

এই প্রতিবেদনটির সূত্র: The guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ