সিরিয়ার গোলান মালভূমি দখল করছে ইসরায়েল

ইসরাইলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র

165

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের প্রেক্ষাপটে গোলান মালভূমির সিরীয় অংশ ইসরাইলের দখলকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। একইসাথে যুক্তরাষ্ট্র আশা করছে যে এই পদক্ষেপ হবে সাময়িক। ইসরাইলও একই কথা বলেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আসাদ সরকারের পতনের প্রেক্ষাপটে সিরিয়ার সেনাবাহিনী গোলান মালভূমির অবস্থান থেকে সরে যায়। তিনি বলেন, এতে করে সেখানে শূন্যতার সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়। আর তা ইসরাইলের প্রতি হুমকি সৃষ্টি করতে পারে- এমন সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে পূরণ হওয়ার আশঙ্কা দেখা দেয়।

ইসরাইলি বাহিনীর অবস্থানের যৌক্তিকতা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের শূন্যতা প্রতিরোধে পদক্ষেপ নিতে যেকোনো দেশই উদ্বেগে থাকবে, তা প্রতিরোধ করতে চাইবে।

মিলার অবশ্য বলেন, ইসরাইল সরকারিভাবে দাবি করেছে যে গোলান মালভূমির সিরীয় অংশের নিয়ন্ত্রণ গ্রহণ হবে সাময়িক। তিনি বলেন, ইসরাইলের উপস্থিতি নজরদারি করবে যুক্তরাষ্ট্র। তাছাড়া ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণ যাতে স্থায়ী না হয়, সেজন্য ইসরাইলি কর্মকর্তাদের সাথে কথা বলবে যুক্তরাষ্ট্র।

সবশেষে ইসরাইল ও সিরিয়ার মধ্যকার ১৯৭৪ সালে বাতিল হওয়া চুক্তি পুনর্বাহল চায় বলে জানায়। ওই চুক্তিতে গোলান মালভূমি সিরিয়ার কাছে ফিরিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

সিরিয়ায় ‘অন্তর্ভুক্তিমূলক’ নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে তুরস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

সোমবার তুরস্কের রাজধানীতে রাষ্ট্রদূতদের উদ্দেশে এক বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিশেষ করে জাতিসঙ্ঘ, সিরিয়ার জনগণের কাছে পৌঁছাবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সহায়তা করবে।’

সূত্র : টাইমস অব ইসরাইল ও এএফপি